Event

  • ভাষা আন্দোলন দিবসে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    WeChat Image 20190221190746

    চীনের চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গন্থাগারের সামনে একুশের চেতনায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান। ছবি: সাকিব রেজা পিয়াল যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

    ২১শে ফেব্রুয়ারিতে, ইন্টারনেটে বাংলা ভাষার বিষয়বস্তু বা কনটেন্ট সমৃদ্ধ করার তাগিদে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের বাংলা উইকিপিডিয়াকে (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহীতে উইকিপিডিয়ানদের এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

  • শুরু হচ্ছে ‘উইকিপিডিয়া এশীয় মাস’ নামে নিবন্ধ লেখার প্রতিযোগিতা

    WAM 2016 Banner

    নভেম্বরের ১ তারিখ থেকে বাংলা উইকিপিডিয়াসহ এশিয়ার প্রায় ৫০টি ভাষার উইকিপিডিয়ায় একসাথে শুরু হচ্ছে ‘উইকিপিডিয়া এশীয় মাস’ নামে একটি নিবন্ধ লেখার প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি পুরু নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত হবে। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এশিয়া সম্পর্কিত তথ্য সমৃদ্ধ করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা অন্ততঃ চারটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। এছাড়াও প্রত্যেক উইকিপিডিয়া থেকে যিনি সবচেয়ে বেশি নিবন্ধ তৈরী করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত উপাধিতে সম্মানিত করা হবে।

    ২০১৫ সালে প্রথম শুরু হওয়া বার্ষিক এ প্রতিযোগিতাটি এবার দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকসূত্রে জানা যায়, ২০১৫ এর প্রতিযোগিতায় ৪০টিরও বেশি উইকিপিডিয়া থেকে ১০০০ ব্যবহারকারী অংশ গ্রহণ করে এবং তারা মোট ৬০০০ এশিয়া সম্পর্কিত নিবন্ধ উইকিপিডিয়াতে যুক্ত করেন। গত বছরের প্রতিযোগিতায় ১৩টি উইকিমিডিয়া স্থানীয় সম্প্রদায়ের মাধ্যমে মোট ৪৪টি দেশে পোস্টকার্ড প্রেরণ করা হয়েছিল। ২০১৫ সালে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি নিবন্ধ লেখে ‘উইকিপিডিয়া এশীয় দূত’ উপাধিতে ভূষিত হয়েছিলেন, সুব্রত রায়।

    উল্লেখ্য, এ বছরের প্রতিযোগিতায় অন্যান্য স্থানীয় চ্যাপ্টারের সাথে উইকিমিডিয়া বাংলাদেশও সাংগঠনিক সহয়তা দিয়ে সাহায্য করছে। বাংলা উইকিপিডিয়ায় প্রতিযোগিতা অংশগ্রহণ ও এ সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে https://bn.wikipedia.org/s/2n8l লিংকে।

    নাহিদ সুলতান
    সেক্রেটারি, উইকিমিডিয়া বাংলাদেশ

     

  • সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলসমূহ নিয়ে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা

    উইকি লাভস আর্থ ২০১৭

    প্রতি বছর বিভিন্ন দেশের সংরক্ষিত অঞ্চলসমূহের ছবির একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি করার উদ্দেশ্যে ও সংশ্লিষ্ঠ অঞ্চলসমূহকে বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য ‘উইকি লাভস আর্থ’ নামে একটি আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতাটি আয়োজন করে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী স্থানীয় সংস্থাগুলো। বাৎসরিক এ প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলাদেশও অংশগ্রহণ করছে। বাংলাদেশে এ প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ চ্যাপ্টার।

    Contest logo


    এই প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন। বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলের তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থানের ছবি যত খুশি আপলোড করা যাবে পুরু মে মাসজুড়ে। প্রতিযোগিতাটি মে ১ থেকে শুরু হয়ে মে ৩১ পর্যন্ত চলবে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত সেরা ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়ায়’ যোগদানের সুযোগ। এছাড়া স্থানীয় পর্যায়েও সতন্ত্রভাবে পুরস্কার প্রদান করা হবে।

    বাংলাদেশের সংরক্ষিত জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর নিবন্ধ উইকিপিডিয়াতে থাকলেও অধিকাংশেরই কোন ছবি নেই। এ প্রতিযোগিতা থেকে প্রাপ্ত বাংলাদেশের প্রাকৃতিক অঞ্চলগুলোর ছবি উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্ব দরবারে উপস্থাপন করাই আমাদের প্রধান উদ্দেশ্য।

    প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণের জন্য http://wikiloves.org/earth ঠিকানায় গিয়ে ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ২৫ হাজার অংশগ্রহণকারী ২ লক্ষ ৮৫ হাজার ছবি উইকিপিডিয়াতে যুক্ত করেছেন।

    নাহিদ সুলতান,
    সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

     

     

Page 2 of 2

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

S-179 (7th floor), Mukto Bangla Shopping Complex, Mirpur-1, Dhaka-1216, Bangladesh

Location on map

 Home map WMBD