‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় ১লা ফেব্রুয়ারি থেকে একটি নিবন্ধ লেখার প্রতিযোগিতা শুরু হয়েছে। উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত দুই মাসব্যাপী নিবন্ধ লেখার এই প্রতিযোগিতাটি ৩১শে মার্চ পর্যন্ত চলবে। বাংলাদেশ ও ভারত থেকে যে-কেউ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধ তৈরি করতে পারবেন। প্রতিটি নিবন্ধ অনুবাদের জন্য দেওয়া হবে পুরস্কার। এছাড়াও সবচেয়ে বেশি নিবন্ধ অনুবাদকারী পাবেন উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।
বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে বিভিন্ন বিষয়ে ৪৭ হাজারেরও বেশি নিবন্ধ রয়েছে কিন্তু এখনো অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধই তৈরি বাকী রয়েছে। বাংলায় সেই অলিখিত নিবন্ধগুলো অন্তর্ভূক্ত করাই এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০০৪ সালে চালু হওয়া বাংলা উইকিপিডিয়া এ বছরের ২৭শে জানুয়ারি ১৩ বছরে পদাপর্ণন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও এ সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে https://bn.wikipedia.org/s/96gp লিংকে।
নাহিদ সুলতান
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

